সময়মতো নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে : গয়েশ্বর চন্দ্র
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পেছনে অন্যকোনো উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কোনো কালবিলম্ব না করে সময়মতো, যৌক্তিক টাইমে নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে।