স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় এনে গ্রেপ্তার করা হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে।