• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

ঝিনাইদহে চরমপন্থী নেতা হানিফসহ ৩ জনকে হত্যা

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১০ এএম

ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই : আমীর খসরু

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৪৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তী সরকারের নেই। এ সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই।

ব্রেক-আপ নাকি বিয়ে বলা মুশকিল : ঋতাভরী

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৩৮ পিএম

ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে বর্তমানে সম্পর্কে আছেন। নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছিল এই ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন এ তারকা জুটি। এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঋতাভরী।

নিজেকে ‘রাজা’ বলে দাবি করলেন ট্রাম্প

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘রাজা’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি লিখেছেন, “জ্যাম মূল্য নির্ধারণ বন্ধ হয়ে গেছে। ম্যানহাটন এবং নিউইয়র্কের সব জায়গা রক্ষা হয়েছে। রাজা দীর্ঘিজীবী হোক।”

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২১ ডিসিকে অবসর

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:২৭ পিএম

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হৃদয়ের সেঞ্চুরিকে সঙ্গে করে বাংলাদেশের পুঁজি ২২৮

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:১৯ পিএম

বাংলাদেশের ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্কের নাম 'নতুন বল'। দুবাইয়ের স্লো উইকেটেও নতুন বলে ভারতীয় পেসারদের সামলাতে হিমশিম খেয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের ব্যর্থতায় শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে টাইগাররা যখন খাদের কিনারায় তখন শক্ত হাতে হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়ে জাকের ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন হৃদয়। তাতে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার অনুরোধ মির্জা ফখরুলের

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:১০ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো- জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

২১শের রক্তাক্ত পথ ধরেই দেশে গণতন্ত্র অর্জিত হয়েছে : তারেক রহমান

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৪ পিএম

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি এই দিনে সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০১:২৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী।

দাবি আদায়ে অনড় কুয়েট শিক্ষার্থীরা

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০১:০০ পিএম

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলিয়েছেন তালা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা।