পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকার মল্লিক অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বিকেল ৫টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাশুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজনের মৃত্যু হয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।