• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সময় ডট নিউজ ডেস্ক ০৯ মার্চ, ২০২৬ ০৩:৩৯ পিএম

রাজধানীর মিরপুর-২ এ একটি বহুতল ভবন এল এ প্লাজায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার (৯ মার্চ) দুপুরে ১টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাঁচটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট পথে আছে।

তিনি আরও জানান, মিরপুর স্টেডিয়ামের বিপরীতে ১১ তলা ভবন এল এ প্লাজার তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। বাণিজ্যিক ভবন হওয়ায় ভেতরে অনেকের আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। 

অগ্নিকাণ্ডের কারণ ও উৎপত্তিস্থল নিয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি।