• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

পোশাক শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সময় ডট নিউজ ডেস্ক ০৩ মার্চ, ২০২৫ ১২:৩২ পিএম

সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এসময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

সাভারে ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এসময় অবরোধে সড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত যাত্রীরা।

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় ওই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। 

পোশাক শ্রমিকদের দাবিগুলো হলো- বেতন ৯ শতাংশ বৃদ্ধি, হাজিরা বোনাস ১ হাজার টাকা, রমজান মাসে ইফতারির বিল বৃদ্ধি, বন্ধের দিন ওভার টাইমের হারে বিল প্রদান। এছাড়া ঈদ বোনাস বেতনের সমহারে প্রদান, ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্ম ঘণ্টা কমানোসহ কয়েকজন স্টাফকে চাকরিচ্যুত করার দাবি জানান।