• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সারাদেশে শেখ হাসিনার নির্দেশে হরতাল কর্মসূচি পালন

সময় ডট নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:০১ পিএম

অবৈধভাবে ভ‍্যাট-ট‍্যাক্স বৃদ্ধি, বিভিন্ন হত্যার দায়মুক্তি প্রদান, জঙ্গিবাদ-জুলুমবাদের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হরতাল কর্মসূচি পালন করা হয়েছে।

অবৈধভাবে ভ‍্যাট-ট‍্যাক্স বৃদ্ধি, বিভিন্ন হত্যার দায়মুক্তি প্রদান, জঙ্গিবাদ-জুলুমবাদের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারাদেশে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হরতাল কর্মসূচি পালন করা হয়েছে।

দেশে বিভিন্ন স্থানে খন্ড মিছিল এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে জনগণকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি সকলকে হরতাল সফল করার আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক জানান, “আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মী একযোগে আজকের হরতাল সফল করেছেন”।

উল্লেখ্য, ৫’ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করছে দলটি।