• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

সময় ডট নিউজ ডেস্ক ০১ মার্চ, ২০২৫ ০১:১২ পিএম

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় কুববাত হোসেনের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। 

Tags:   গ্যাস