হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকায় অবস্থিত এক প্রকার প্রোটিন, যার মধ্যে আয়রন এবং অক্সিজেন থাকে। ব্যক্তি বিশেষে আলাদা হলেও শরীরে স্বাভাবিকের থেকে আলাদা হলেও শরীরে স্বাভাবিক ভাবে রক্তে লোহিত কণিকার পরিমাণ হলো পুরুষদের ক্ষেত্রে ১৩.৮ থেকে ১৭.২ ডেসিলিটার। নারীদের ক্ষেত্রে ১২.১ থেকে ১৫.১ ডেসিলিটার। এর চেয়ে কমে যাওয়া মানেই রক্তাল্পতার সমস্যা দেখা দেবে।
বিটরুট
বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন আছে। বিটরুট খেলে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়বে। তবে বিটরুট যদি খেতে হয় তা হলে, জুস করে অথবা সালাদ খেলে উপকার বেশি হবে। বেশি ঝালমশলা দিয়ে বিটের সবজি বানিয়ে খেলে লাভ হবে না।
আপেল
আপেলেও ভালো পরিমাণে আয়রন ও অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। রক্ত সল্পতার সমস্যা যদি থাকে, তাহলে আপেল জুস করে খেলে লাভ হবে বেশি। অথবা আপেলের সঙ্গে পিনাট বাটার মিশিয়ে খান। এতে উপকার বেশি হবে।
খেজুর
রক্ত সল্পতা সারাতে খেজুর খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক ও পুষ্টিবিদেরা। তবে খেজুরের চাটনি করে খেলে লাভ হবে না। খেজুর শুধু বা ঈষদোষ্ণ দুধের সঙ্গে খেলে উপকার বেশি হবে।
সূর্যমুখীর বীজ ও কুমড়ার বীজ
সূর্যমুখীর বীজ ও কুমড়ার বীজেও আয়রনের মাত্রা বেশি। এটি খেলে আয়রনের ঘাটতি মিটবে।
বেদানা
আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ বেদানা দইয়ের সঙ্গে খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের কথায়, বেদানা যদি দইয়ের মতো প্রোবায়োটিকের সঙ্গে খাওয়া যায়, তা হলে উপকার বেশি হবে। তেমনই ভিটামিন সি-তে ভরপুর পালং শাক যদি স্মুদি বানিয়ে পাতিলেবুর রস দিয়ে খাওয়া যায়, তা হলে শরীরে আয়রন শোষণ বেশি হবে। রক্তাল্পতা থাকলে এই নিয়মে খেলে উপকার হবে।