• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ইফতারের পর কোন চা খাওয়া ভালো

ফিচার ডেস্ক ১৬ মার্চ, ২০২৫ ১০:৩৪ এএম

ইফতারে এক কাপ চা খাওয়া মানুষের সংখ্যা কম নয়। তবে এর ভালোমন্দ দিক সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। যাতে চায়ের তেষ্টা মেটাতে গিয়ে রোজার সময় হিতে বিপরীত না হয়। চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয়। তাই খাবার খাওয়ার ঘণ্টাখানেক পর চা খাওয়া ভালো।

ইফতারে এক কাপ চা খাওয়া মানুষের সংখ্যা কম নয়। তবে এর ভালোমন্দ দিক সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। যাতে চায়ের তেষ্টা মেটাতে গিয়ে রোজার সময় হিতে বিপরীত না হয়।

চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন শোষণ করতে বাধা দেয়। তাই খাবার খাওয়ার ঘণ্টাখানেক পর চা খাওয়া ভালো।

চায়ের ক্যাফেইন ক্লান্তি দূর করতে সহায়তা করে। আদা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ প্রভৃতি দিয়ে চা  খেলে আপনি ফুরফুরে অনুভব করবেন। 

ইফতারের পর বেশির ভাগ মানুষই দুধ–চা খেতে ভালোবাসেন। কিন্তু দুধ–চা অনেকের ক্ষেত্রেই অ্যাসিডিটি সমস্যার জন্য দায়ী। ইফতারে ভাজাপোড়া খাবার খাওয়ারর ঠিক পর পর দুধ–চা খেলে এ ধরনের সমস্যা আরও বাড়তে পারে। 

ইফতারের পর অতিরিক্ত চা খাবেন না। তাতে প্রস্রাবের পরিমাণ বেড়ে শরীরের পানিশূন্যতার ঝুঁকি বাড়তে পারে।

সারাদিন রোজা রাখার পর যেহেতু ঘুমের প্রয়োজন তাই অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলা উচিৎ। তাই ইফতারের পর চা খাবেন কেবল এক কাপ, সেটিও মৃদু কিংবা মাঝারি লিকার দিয়ে।