লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৫৫ জন নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে একটি বাস সেতু থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
এই ঘটনায় অনেকে বাসের ভেতর আটকা পড়েছেন বলেও জানানো হয়েছে।
পুয়েন্তে বেলিস একটি হাইওয়ে ব্রিজ যা একটি রাস্তা এবং খালের উপর দিয়ে পার হতে হয়।
এদিকে সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা গেছে যে বাসটির একটি অংশ বর্জ্যের পানিতে ডুবে আছে এবং চারপাশে মরদেহ পড়ে আছে।
এ ঘটনায় গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী এবং দুর্যোগ সংস্থা মোতায়েন করেছেন।