• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

সময় ডট নিউজ ডেস্ক ০৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১২ পিএম

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। 

চার তলা বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বাড়ির কেয়ারটেকার জসিম উদ্দিন জানান। তিনি বলেন, দুপুর ১২দিকে এক দল লোক এসে বাড়ির সামনে জড়ো হয়। এরপর তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তারা অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছে।