সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আবেদন করেন।
জানা গেছে, তার ১৬টি অ্যাকাউন্টে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে অ্যাকাউন্টগুলোতে আছে, ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা।
আবেদনে বলা হয়েছে, ডাক্তার দীপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই সম্পদসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, অস্ত্রের ব্যবহার এবং আহত-নিহতের পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইডস্প্রেড এবং সিস্টেমেটিক পদ্ধতিতে তাদের ওপর ঝাপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এটা মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স (প্রমাণ) হিসেবে ট্রাইব্যুনালে আসবে।