• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বকেয়া বেতনের দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান

টিএন২৪ ডেস্ক ১৯ জানুয়ারী, ২০২৫ ০২:৪৬ পিএম

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা।

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা। 

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তারা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।

তারা জানিয়েছেন, ৭-৮ মাস যাবৎ তারা বেতন পান না। বিষয়টি অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।