গাজর একটি পুষ্টিকর সবজি যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।এটি খাদ্যতালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত করলে শরীর সুস্থ ও সতেজ থাকে। পুষ্টিগুণে সমৃদ্ধ গাজরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও পটাসিয়াম, যা ক্ষেত্রবিশেষ দারুণ ওষুধের ভূমিকা পালন করে।
জেনে নিন গাজর খাওয়ার প্রধান কারণ-
গাজরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের বয়সের ছাপ কমায়, ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
আমেরিকান জার্নাল অব ক্যানসার রিসার্চ এর মতে, গাজরে থাকা বেশ কিছু উপাদান ক্যানসারের ঝুঁকি কমায়। বিশেষ করে ফুসফুস ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে নিয়মিত গাজর খেলে।
গাজরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এটি চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে।
গাজর খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে এবং হার্টের কার্যকারিতা উন্নত হয়। এতে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
গাজরে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
গাজরে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।