ইরানের রাজধানী তেহরানে দুই বিচারককে গুলি করে হত্যা করেছে এক আততায়ী। রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) তেহরানে সুপ্রিম কোর্ট ভবনের বাইরে এঘটনা ঘটে।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, সুপ্রিম কোর্টের তিন বিচারককে টার্গেট করে হামলা চালানো হয়েছিল। এদের মধ্যে দুইজন শহিদ এবং একজন আহত হয়েছেন। পরে আততায়ী আত্মহত্যা করেছে।