রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঘার মাথায় ১২টি সেলাই রাষ্ট্রের বিভিন্ন সীমাবদ্ধতা নির্দেশ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিবির সামনে নিরীহ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সারজিস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে চাই না। ভিডিওতে দেখা গেলেও কাউকে গ্রেফতার করা হচ্ছে না কেন সেই দায় প্রশাসন এড়াতে পারে না।
আগামী কয়েকদিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক।