• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সংস্কৃতি সচিবের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. খলিল আহমদ।

আজ সোমবার (০১ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবদেনকালে  ৭৫-এর ১৫ আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

পরে সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুনসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: