• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি

টিএন২৪ ডেস্ক ১১ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৫ পিএম

আমাদের দেশে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার খুব একটা প্রচলন নেই বললেই চলে। কিন্তু ইউরোপসহ বিভিন্ন দেশে বিবাহের অন্যতম প্রধান শর্তই হলো বর-কণের স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিবাহের ফলে দেখা দেয় নানাবিধ স্বাস্থ্য জটিলতা।

আমাদের দেশে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার খুব একটা প্রচলন নেই বললেই চলে। কিন্তু ইউরোপসহ বিভিন্ন দেশে বিবাহের অন্যতম প্রধান শর্তই হলো বর-কণের স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিবাহের ফলে দেখা দেয় নানাবিধ স্বাস্থ্য জটিলতা। তাই ইদানীং আমাদের দেশের তরুণ-তরুণীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে।

আসুন জেনে নিই বিয়ের আগে কেন স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি-

১. বংশগত রোগ নির্ণয়: কিছু রোগ যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, বা অন্য কোনো জেনেটিক সমস্যা উত্তরাধিকার সূত্রে সন্তানের মধ্যে আসতে পারে। তাই এগুলো নির্ণয় করা জরুরি।

২. সংক্রামক রোগের ঝুঁকি: এইচআইভি/এইডস, হেপাটাইটিস বি এবং সি, সিফিলিসের মতো সংক্রামক রোগ পরীক্ষা করলে সঙ্গী বা ভবিষ্যৎ সন্তানের ওপর ঝুঁকি কমানো যায়।

৩. প্রজনন ক্ষমতার মূল্যায়ন: বিয়ের আগে উভয়ের প্রজনন ক্ষমতা পরীক্ষা করে নিলে ভবিষ্যতে সন্তান ধারণে কোনো সমস্যা থাকলে তা আগে থেকেই জানা যায় এবং চিকিৎসা শুরু করা যায়।

৪. রক্তের গ্রুপ সামঞ্জস্যতা: রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর যাচাই করলে গর্ভাবস্থায় সম্ভাব্য জটিলতা এড়ানো যায়।

৫. মানসিক স্বাস্থ্য মূল্যায়ন: মানসিক স্বাস্থ্য ভালো থাকাও একটি সুস্থ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো সমস্যাগুলি আগে থেকেই চিহ্নিত করা গেলে সম্পর্ক ভালোভাবে পরিচালনা করা সহজ হয়।