অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন। যেখানে তিনি জানান, নিন্দা জানানোর ভাষা আমার নেই।
পোস্ট দিয়ে ফারুকী লিখেছেন, শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।
হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।