কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখে বাইরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।