• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

এনসিপি স্বাধীনতার মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : আখতার হোসেন

সময় ডট নিউজ ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ১২:৪২ পিএম

স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে, এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে, এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

আখতার হোসেন বলেন, ডান-বামের বাইনারির মধ্যে না যেয়ে মধ্যপন্থি দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলের নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। দলের গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।