• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত ঘোষণা

সময় ডট নিউজ ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ০১:২৬ পিএম

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।

এছাড়াও আহ্বায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কমিটি ঘোষণা করা হবে।