• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে : মির্জা আব্বাস

সময় ডট নিউজ ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ০৪:২৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখে বাইরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখে বাইরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেয়ার অজুহাত তৈরি করা যাবে না। দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আদালত তার আইনের নিয়মে চলে। তার দ্রুত বিচার হতে পারে।

ছাত্রদের নতুন দল গঠন নিয়ে এই বিএনপি নেতা বলেন, আগে কখনো কোটা আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন দল গঠন করবে বলে আমরা শুনি নাই। নির্বাচনকে পিছিয়ে দেয়ার অজুহাতকে জনগণ পছন্দ করছে না।