• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২২ পিএম

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডব়্প যুব ফোরামের সদস্যরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১:০০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ডব়্প যুব ফোরাম আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে মানববন্ধন শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানায় তারা।

প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৮ পিএম

চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে।

রাজশাহীগামী বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি : পুলিশ সুপার

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণ-রূপা লুণ্ঠিত হয়েছে। দুষ্কৃতকারী ডাকাত দল নাকফুল কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে।

গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৭ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না।

ডাক ক্যাডার সার্ভিস বিলুপ্তির সুপারিশ প্রত্যাখ্যান

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:০৬ এএম

ডাক সেবার চাহিদা হ্রাস পেয়েছে উল্লেখ করে বিসিএস (ডাক) ক্যাডার সার্ভিসকে বিলুপ্ত করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করেছে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশন।

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৩৪ এএম

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৪ মিনিটে লাগা আগুন রাত ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ৪

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১৫ এএম

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে চরমপন্থী নেতা হানিফসহ ৩ জনকে হত্যা

২২ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১০ এএম

ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২১ ডিসিকে অবসর

২০ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:২৭ পিএম

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।