রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে।
পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার। ওরাই কবর থেকে ভোট দিয়েছে। কবরবাসীও ভোট দিতো। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল।
ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার পিটিআই তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধান বিচারপতির বিচারিক স্বাধীনতা ও সংস্কারের উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এলে তারা রোববার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে জোর দেন।
মাদক কেনার জন্যই মূলত ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটিয়েছে আসামিরা। ডাকাতির সঙ্গে জড়িত সবাই মাদকাসক্ত।বাস থেকে লুট করা একটি মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা। এর সূত্র ধরেই সন্ধান মেলে ডাকাত চক্রের সদস্যদের। নেশার টাকা জোগাড় করতে তারা সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে থাকেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়। কমিশন এখানে বির্তকে জড়াবে না। গত নির্বাচনে ১৬ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন। তা যাচাইবাছাই করে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে। এর পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করবেন তিনি।
চলতি বছরের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে রাখার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।