• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

প্রধান বিচারপতির সংস্কার উদ্যোগে ইইউর সমর্থন

সময় ডট নিউজ ডেস্ক ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৫২ পিএম

প্রধান বিচারপতির বিচারিক স্বাধীনতা ও সংস্কারের উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইইউ বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতায় সমর্থন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইউএনডিপির সঙ্গে কাজ করছে। আমরা আমাদের অংশীদারদের পাশে আছি। আমরা সার্বজনীন মূল্যবোধের পক্ষে আছি। আমরা প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্দেশ্যগুলোর সমর্থনে পাশে আছি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির আয়োজনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং মিশনের প্রধান মাইকেল মিলার অংশগ্রহণ করেন। সেখানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রধান অতিথি ছিলেন। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।