• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

আবরার ফাহাদসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি

০৬ মার্চ,২০২৫ ০৪:৫৭ পিএম

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এর মধ্যে সাত জনের নাম জানা গেছে। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। যাদের নাম জানা গেছে তারা হলেন— মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল

পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, সেই যুবকের জামিন

০৬ মার্চ,২০২৫ ০৪:১৭ পিএম

পোশাক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা বরাবর আসামির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন করে বাদী।

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা : ডিএমপি

০৬ মার্চ,২০২৫ ০৩:৫১ পিএম

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই’

০৬ মার্চ,২০২৫ ০৩:৩৭ পিএম

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব হচ্ছে এটা অস্বীকার করব না। জনগণকে সচেতন হতে হবে।

ইসি জনগণকে তথ্য না দিলে আইনের লঙ্ঘন: বদিউল আলম

০৬ মার্চ,২০২৫ ০৩:৩২ পিএম

যদি নির্বাচন কমিশন জনগণকে তথ্য না দেয় সেটা আইনের লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া অডিট রিপোর্টের তথ্য দেয় না।

বাংলাদেশের ৫৬ জেলেকে ফেরত দিলো মিয়ানমার

০৬ মার্চ,২০২৫ ০৩:২৭ পিএম

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ আটক করা বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌ বাহিনী। এর আগে বুধবার দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০-১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়।

স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

০৬ মার্চ,২০২৫ ০৩:২৪ পিএম

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

‘পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে’

০৬ মার্চ,২০২৫ ০৩:১৮ পিএম

পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বাহারুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা অপরাধী (পুলিশ) তাদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশকে আবার স্বগৌরবে ফিরে আনা, কর্মক্ষম করে তোলা ও পুলিশকে আবার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আমরা চেষ্টা করছি।

‘আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হতো তথ্য কমিশন’

০৬ মার্চ,২০২৫ ০৩:১৫ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন বিগত (আওয়ামী লীগ) সরকারের আমলে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে।

ওআইসির বৈঠকে যোগ দিতে সৌ‌দি গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

০৬ মার্চ,২০২৫ ০৩:০১ পিএম

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌ‌দি গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সৌদি আরবের উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জেদ্দায় ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিং এ অংশগ্রহণ করবেন।