• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

০৭ মার্চ,২০২৫ ০৪:১১ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদসংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।

হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন : পুলিশ সদর দফতর

০৭ মার্চ,২০২৫ ০৩:৪৩ পিএম

পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

০৭ মার্চ,২০২৫ ০৩:৩৬ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে।

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

০৭ মার্চ,২০২৫ ০৩:২৪ পিএম

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।

হাসপাতালে ভর্তি আরেফিন সিদ্দিক, অবস্থা ‘আশঙ্কাজনক’

০৬ মার্চ,২০২৫ ১০:০৯ পিএম

ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রথমে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

০৬ মার্চ,২০২৫ ০৯:৪২ পিএম

স্বাধীনতা পুরস্কার না নেয়ার ঘোষণা দিয়েছেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

জুলাই হত্যাকান্ডের বিচারে গাফিলতি সহ্য করা হবে না : স্নিগ্ধ

০৬ মার্চ,২০২৫ ০৬:০৩ পিএম

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমাণ গাফিলতি সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমাণ গাফিলতি দেখলে আবারও আবু সাঈদের মতো বুক চিতিয়ে এবং মীর মুগ্ধের মতো পানি নিয়ে ছাত্র-জনতা মাঠে নামবে।

ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে : রিজওয়ানা

০৬ মার্চ,২০২৫ ০৫:৫৪ পিএম

কুড়িগ্রামের চাকিরপশার বিলের অবৈধ দখলদার উচ্ছেদে ডিসি ব্যবস্থা না নিলে নিজেই ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিলের নাম উল্লেখ না করে রিজওয়ানা বলেন, পাবলিক প্রসিকিউটর, পুলিশবাহিনী ও প্রশাসনসহ সবাই মিলে সরকারের আইন মেনে কাজ করে নদী ও জলাশয়গুলোকে দূষণমুক্ত করব।

সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

০৬ মার্চ,২০২৫ ০৫:৫০ পিএম

যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয়, তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

‘আমরা ঢালাওভাবে ধরবো না, ধরবো মাস্টারমাইন্ডদের’

০৬ মার্চ,২০২৫ ০৫:৩৩ পিএম

ঢালাওভাবে কাওকে ধরা হবে না, বরং মাস্টারমাইন্ডদের ধরা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আমাদের বীর সন্তানদের ওপর যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, যারা এর আর্কিটেক্ট, মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িত ছিল সেসব রাঘব বোয়ালকে আমরা ধরব।