• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

সময় ডট নিউজ ডেস্ক ০৭ মার্চ, ২০২৫ ০৪:১১ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ মার্চ। ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদসংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, ১৪ মার্চ একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার অনলাইনে পুরোপুরি টিকিট দেবে। ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা।

নির্ধারিত ভাড়া তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না জানিয়ে শুভঙ্কর ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। সব মালিককে সেই নির্দেশনা দেয়া হয়েছে।

ঈদের সময় স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে জানিয়ে তিনি আরও বলেন, ‘ঈদের সময় আমাদের মালিক সমিতির মনিটরিং টিম থাকবে টার্মিনালে, তারা কাজ করবে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে রেখে তারপরে গাড়ি ছাড়ার একটা পরিকল্পনা করা হচ্ছে।’