• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির আভাস

০৯ মার্চ,২০২৫ ০৯:৫১ এএম

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাল্যবিয়েতে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, বিশ্বে ৮ম

০৯ মার্চ,২০২৫ ০৯:০৫ এএম

এখন বিশ্বের কন্যাশিশুরা আগের মতো তত বেশি বাল্যবিবাহের শিকার হয় না। কিন্তু বাংলাদেশের মতো কিছু দেশ এখনো এই ক্ষেত্রে বেশ পিছিয়ে। বাংলাদেশে ৫০ শতাংশের বেশি কন্যাশিশু এই ক্ষতিকর চর্চার শিকার হচ্ছে। বাল্যবিবাহের এই হার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।

পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ ব্যক্তির সাক্ষ্য নিতে চায় কমিশন

০৯ মার্চ,২০২৫ ০৮:৫১ এএম

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমানে বিজিবি) সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ১৫ ব্যক্তির সাক্ষ্য নিতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শনিবার (৮ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন।

শিশু-নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : আসিফ

০৯ মার্চ,২০২৫ ০৮:৪৩ এএম

সাম্প্রতিক সময়ে শিশু এবং নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরেফিন সিদ্দিকের অবস্থা ঝুঁকিপূর্ণ, নেয়া হতে পারে সিঙ্গাপুর

০৯ মার্চ,২০২৫ ০৮:৩৯ এএম

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধীনে লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল শুরু ২৪ মার্চ

০৯ মার্চ,২০২৫ ০৮:২৫ এএম

অবশেষে শুরু হচ্ছে চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল। আগামী ২৪ মার্চ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ভিড়বে ফেরি। শনিবার (৮ মার্চ) ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

০৯ মার্চ,২০২৫ ০৭:৪৩ এএম

চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে পৌরশহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

এশিয়ায় সবচেয়ে বেশি বাল্যবিবাহের শিকার বাংলাদেশের কিশোরীরা

০৮ মার্চ,২০২৫ ০৯:৪৬ পিএম

বাংলাদেশে কিশোরী মেয়েদের অগ্রগতির গতি ধীর বলে মত দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের এক প্রতিবেদনে। ‘গার্লস গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনটিতে কিশোরী মেয়েদের ক্ষমতায়নে বিনিয়োগ ও নীতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

০৮ মার্চ,২০২৫ ০৮:৪১ পিএম

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।