গাজায় ‘নরকের দরজা’ খুলে দেয়ার হুমকি নেতানিয়াহুর
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় ‘নরকের দরজা খুলে দেয়ার’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৬ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি ‘সাধারণ কৌশল’ রয়েছে।