পরীক্ষার প্রশ্ন না পেয়ে সড়ক অবরোধ পরীক্ষার্থীদের
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার প্রশ্ন না পেয়ে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার প্রশ্ন না পেয়ে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে এক দফা দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। এ সময় প্রধান উপদেষ্টার প্রধান গেইটের সামনে দুই পাশে পুলিশ ও সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অর্ধশতাধিক ব্যক্তি ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে বসে পড়েন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তেজগাঁও-এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কুয়েট উপাচার্য এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা। তাদের দাবির মধ্যে রয়েছে- আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ এই স্লোগানে মুখর হচ্ছে লালমনিরহাটের তিস্তা পাড় এলাকা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা এ কর্মসূচির ডাক দিয়েছে।
চাকরিতে পুনর্বহালসহ মোট ৬ দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।এসব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় অভিমুখে রওনা করেন তারা। পরে তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়। এমন অবস্থায় সড়কে বসে পড়েন তারা। ফলে বন্ধ হয়ে গেছে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শিক্ষাভবন মোড় পর্যন্ত সড়কের উভয়পাশের যান চলাচল।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।