• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

কলকাতা ট্যাগ

কে কী বলল, আমার কিছু এসে-যায় না : শ্রাবন্তী

১৯ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৯ পিএম

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘নানা ঝামেলার মধ্যে নিজেকে শক্ত করে রাখতে হয়েছে। আমি মনে করি জীবন একটাই আর আমার জীবন, আমিই বাঁচব। আমার বিল কেউ ভরে দেবে না, বাড়ি-গাড়ির মাসিক কিস্তি কেউ ব্যাঙ্কে গিয়ে দিয়ে আসবে না। আমার ছেলেকেও কেউ মানুষ করবে না। আমিই করব এগুলো। তার পাশাপাশি আমাকেও ভাল থাকতে হবে। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, মা-বাবাকেও ধন্যবাদ যে আমি এ রকম একটা জীবন পেয়েছি। মা-বাবা যত দিন রয়েছেন তাঁদের সান্নিধ্যে রয়েছি। দর্শকের জন্য আরও ভাল কাজ করতে চাই, এটুকুই। বাকি কে কী বলল, আমার কিছু এসে-যায় না।’

টানা ৬০ ঘণ্টা শুটিংয়ের মাঝে মাত্র ৯ ঘণ্টা ঘুমাতে পেরেছি : কৌশানী

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:২২ পিএম

‘হেমলক সোসাইটি’র মতো পরিচালক সৃজিত মুখার্জির আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’। এ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি ও কৌশানী মুখার্জি। ছবিতে কৌশানীর সঙ্গে সমান্তরাল চরিত্রে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এই ছবিতে কৌশানীর মতো তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

২০২৫ আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে ইডেনে

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৬ পিএম

আইপিএলের ২০২৫ আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনসে। আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন দলটি এবার ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলবে ২২ মার্চ। ফাইনালে যেতে পারলে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে রিংকু সিংরা। ফাইনাল হবে ২৫ মে।

পরমব্রত-পিয়া ঘরে আসছে জেন বিটা!

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৬ পিএম

ভালোবাসা দিবসের পরদিন সুখবর দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। মা-বাবা হতে যাচ্ছেন তারা। পিয়া চক্রবর্তী নিজেই জানিয়ে দিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। ভালোবাসা দিবসের পরের দিনই এমন একটি খবরে আনন্দে আত্মহারা অনুরাগীরা।

এখন যাওয়ার সময় হয়েছে : অমিতাভ বচ্চন

০৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩০ পিএম

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। শুক্রবার রাতে দেওয়া সেই পোস্টও ভাইরাল। অমিতাভ সেই পোস্টে লিখেছিলেন, ‘টাইম টু গো’ অর্থাৎ ‘এখন যাওয়ার সময়।’

আবারও দেবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৪ পিএম

ছোট পর্দা থেকে সফর শুরু অভিনেত্রী ইধিকা পালের।বর্তমানে ভক্ত-অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাকে বেশি চেনেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা।

বিয়ের তিন মাসে মা হলেন রূপসা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০১:১৫ পিএম

ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী। এর এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার তবে সুখবরই দিলেন। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা।

বাসের টিকিট বিক্রেতা হতে চেয়েছিল ঋতাভরী

২৮ জানুয়ারী,২০২৫ ১২:৩৮ পিএম

টলিউডের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসিত। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল আগ্রহ তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঋতাভরী নিজেই জানিয়েছেন এমন চমকপ্রদ এক তথ্য। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা ছিল না তার। এ কথা নিজ মুখেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী।

“আমি ডিভোর্সি, বিধবা নই”

২৭ জানুয়ারী,২০২৫ ০৪:৪৫ পিএম

অভিনেত্রী শুভশ্রীর বোন দেবশ্রী বলেন, ‘মল্লিকার বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সে দিন আমি যে শাড়িটা পরেছিলাম এবং যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল তাই পরেছি। আমি তো ডিভোর্সি, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছুর ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না সমাজের ক্ষতি হচ্ছে।’

মুক্তি পাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’

২৭ জানুয়ারী,২০২৫ ০১:০২ পিএম

দেশের চেয়ে ওপার বাংলাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। সম্প্রতি ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন এই তারকা। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা। সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্মটি। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জয়া অভিনীত এই কাজটির।