• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শিক্ষা প্রতিষ্ঠান ট্যাগ

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

০৩ মার্চ,২০২৫ ০৭:১১ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তান

০২ মার্চ,২০২৫ ০৬:৪৭ পিএম

মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার (২ মার্চ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

০২ মার্চ,২০২৫ ০৫:৪৪ পিএম

দেশের ৯টি সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জনকে উত্তীর্ণ করা হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৪ দাবিতে আন্দোলনে আইইউবিএটি শিক্ষার্থীরা

০১ মার্চ,২০২৫ ০২:৪৩ পিএম

পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, নামাজ-আজানের সময় ২০ মিনিট গান বাজনা বন্ধসহ ১৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা।

আনন্দ মোহন কলেজে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার ৫

০১ মার্চ,২০২৫ ১২:৩৪ এএম

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে হলের সিট নবায়ন ইস্যুতে দুই দল শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনায় ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ১৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ আরও ৪ জনকে সতর্ক করা হয়েছে।

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুনে ভোটগ্রহণ

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৪২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী, আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে।

রুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪১ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। সেখানে ৩টি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে।

শাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল, প্রতি আসনে লড়বেন ৫১ পরীক্ষার্থী

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার বছর পর নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫১ পরীক্ষার্থী।

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৭ পিএম

এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবি নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষকরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা পাঁচ দফা দাবি জানান।

বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৪৪ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।