২৪ ঘণ্টার মধ্যে লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের
শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এই সময় তারা লাকী আক্তারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।