• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

২৪ ঘণ্টার মধ্যে লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের

সময় ডট নিউজ ডেস্ক ১২ মার্চ, ২০২৫ ০৭:৪৯ এএম

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এই সময় তারা লাকী আক্তারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে জড়ো হন।

এ সময় জবি শিক্ষার্থীরা স্লোগান দেন—১৩-এর খুনিরা, হুঁশিয়ার, সাবধান, শাজবাগীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ল তে লাকী, তুই হাসিনা, তুই হাসিনা, শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগীরা নিপাত যাক।