ফারুকীর স্ট্যাটাস, ধূমপান ইস্যুতে অভিযুক্ত রিংকু গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র্যাবের টহল টিম দায়িত্ব পালন করেছে।
দেশে এখন থেকে কেউ মব জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই স্থান থেকেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা পানগাও এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম ও দীপ সরকার নামে দুজনকে আটক করেছে। তারা পেশায় অটোরিকশা চালক। ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। অভিযানে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার (৪ মার্চ) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক ছায়েদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে এম এ আজহারুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
অর্থ পাচার মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।