• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিএনপি ট্যাগ

দেশ চলতে হবে সুশাসনের মাধ্যমে : লন্ডনে ডা. জাহিদ

০৫ মার্চ,২০২৫ ০৭:০৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যৎ সুন্দর করতে চাইলে বইয়ে-কিতাবে (সংবিধানে) যা লেখা আছে সেটি বাস্তবায়ন করতে হবে। অমুককে আসতে দেবেন না, অমুককে দেখলে দৌড়ে গলা চেপে ধরবেন, এভাবে দেশ চলে না। দেশ চলতে হবে আইনানুগ সুশাসনের মাধ্যমে।

‘আওয়ামী লীগের দোসররা লুটের টাকায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত’

০৪ মার্চ,২০২৫ ০৫:৩৫ পিএম

হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা লুটের টাকা দিয়ে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।মঙ্গলবার (৪ মার্চ) বেলা ৩টায় লক্ষ্মীপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে টুর্নামেন্টটিতে প্রায় ৩০ দল অংশগ্রহণ করে।

কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে : মির্জা আব্বাস

০৪ মার্চ,২০২৫ ০৪:২৩ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখে বাইরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত ঘোষণা

০৪ মার্চ,২০২৫ ০১:২৬ পিএম

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থ পাচার মামলায় তারেক ও মামুনের রায় বৃহস্পতিবার

০৪ মার্চ,২০২৫ ০১:১৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সিঙ্গাপুরে অর্থপাচার মামলার রায় বৃহস্পতিবার (৬ মার্চ) ঘোষণা করা হবে। মঙ্গলবার (৪ মার্চ) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন।

খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ : ডা. জাহিদ

০৪ মার্চ,২০২৫ ১২:৩০ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন।

নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে: আমির খসরু

০৪ মার্চ,২০২৫ ১২:১৫ পিএম

নির্বাচন যত দেরি হবে, দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে।

খালাস চেয়ে আমান উল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল

০৪ মার্চ,২০২৫ ১১:৩৯ এএম

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

ফেব্রুয়ারির ২৮ দিনে ১৩৪ হত্যাকাণ্ড : এইচআরএসএসের প্রতিবেদন

০৪ মার্চ,২০২৫ ০৮:১২ এএম

গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, সংঘর্ষ, হামলা, নারী নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাজারে হামলা ও ভাঙচুর, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ উল্লেখযোগ্য।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির

০৩ মার্চ,২০২৫ ০৮:৪২ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।