জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় শাহবাগে বাধা দেয় পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানও হামলা হয়নি।