পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ
চলছে সিয়াম সাধনার মাস রমজান। দেখতে দেখতে পবিত্র এই মাসের দ্বিতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে বিষয়েও চলছে আলোচনা। তবে প্রতিবেশী দেশ পাকিস্তানে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।