• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

জামালপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৯:৫৪ এএম

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বকুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারে অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বকুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারে অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। 

ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারটি ব্যক্তি মালিকানায় পরিচালনা করে আসছিলেন তিনি।