• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯ মার্চ,২০২৫ ০৩:২৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

১৯ মার্চ,২০২৫ ০৩:২৬ পিএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টম হাউস বা স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯ মার্চ,২০২৫ ০৩:২৩ পিএম

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

১৯ মার্চ,২০২৫ ১২:২৪ পিএম

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সমুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মৎস্য নৌযানে যেকোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আইএফআইসি ব্যাংক থেকে টাকা আত্মসাৎ

১৯ মার্চ,২০২৫ ১২:১৭ পিএম

ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার (১৯ মার্চ) সংস্থাটির উপ-পরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

৩০ মিনিটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি প্রায় ৩৩ হাজার

১৯ মার্চ,২০২৫ ১২:০৬ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট এক কোটি ২৩ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।

১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

১৯ মার্চ,২০২৫ ১১:৫৮ এএম

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ

১৯ মার্চ,২০২৫ ১১:৫০ এএম

চলছে সিয়াম সাধনার মাস রমজান। দেখতে দেখতে পবিত্র এই মাসের দ্বিতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে বিষয়েও চলছে আলোচনা। তবে প্রতিবেশী দেশ পাকিস্তানে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ

১৯ মার্চ,২০২৫ ১১:০৮ এএম

বগুড়ায় মটরস ইউনিক ইউনিয়নের দুই নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় বগুড়ার সঙ্গে সারা দেশের যানচলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে বগুড়ায় মটরস ইউনিক ইউনিয়ন।

অ্যামাজনের ১৪ হাজার কর্মীকে চাকরিচ্যুতর সিদ্ধান্ত

১৯ মার্চ,২০২৫ ১১:০৫ এএম

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ধাক্কা এখনও কাটেনি। একের পর এক বড় প্রতিষ্ঠান খরচ কমানোর জন্য কর্মী সংখ্যা কমাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটলো। ২০২৫ সালের মধ্যে একসঙ্গে ১৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।