বাবা হারালেন রুনা খান
জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুনা খান।
জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুনা খান।
ধর্ষণের বিচারিক কার্যক্রম ও শাস্তি দ্রুততম সময়ে কার্যকর না হলে নারীর নিরাপত্তা বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষণের সর্বোচ্চ বিচার ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান। অন্যথায় সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
পবিত্র রমজান মাস চলাকালেই গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। কোহেন বলেছেন, আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি।
পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। রোববার (০৯ মার্চ) সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশে চার দিনের সফরে মহাসচিবের নিরাপত্তায় নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউতে) চিকিৎসাধীন রয়েছে । রোববার (১০ মার্চ) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন চলবে। আর ওইদিন থেকেই এই সেতু দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর ভাড়া বাড়তে যাচ্ছে। রোববার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম।
কানাডার নতুন প্রধানমন্ত্রী-নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। আগামী কয়েকদিনের মধ্যে জাস্টিন ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রোববার (৯ মার্চ) রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন ডেথের (মস্তিষ্কের কার্যকারিতা বন্ধ) যেসব উপসর্গ বা লক্ষণ দেখা যায়, সবগুলোই তার ক্ষেত্রে বিদ্যমান।
থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলে দুটি হামলায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ রোববার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে।