• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে সোমালি জলদস্যুরা

২৩ মার্চ,২০২৪ ০৩:১৯ পিএম

জাহাজটি ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছার কথা ছিল।

রাশিয়ায় হামলায় নিহত বেড়ে ৯৩

২৩ মার্চ,২০২৪ ০৩:১৬ পিএম

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। সংস্থাটি এমন তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে।

জয়, তাইজুলকে নিয়ে দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

২৩ মার্চ,২০২৪ ১০:২৫ এএম

সিলেটে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৮০ রানে থামিয়ে দিতে পারলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকালে খেলতে নেমে টপের তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে। শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ১০ ওভারে ৩ উইকেটে ৩২ রান।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

২৩ মার্চ,২০২৪ ১০:০৫ এএম

বাংলাদেশ ছাত্রলীগ উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে এস.এম ইমরুল রুদ্র (সহ- সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তিতুমীর কলেজ শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

মেসি-দিবালাকে ছাড়াই বড় জয় পেল আর্জেন্টিনা

২৩ মার্চ,২০২৪ ০৯:৫০ এএম

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে সমানতালে আক্রমণ চালিয়ে ৩-০ গোলের জয় তুলে নিল লিওনেল স্কালোনির দল। প্রধমার্ধে দলের হয়ে গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো ও এনসো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জিওভানি লো সেলসো।

এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা

২৩ মার্চ,২০২৪ ০৯:৪৫ এএম

ইইউ নেভাল ফোর্সের সদস্যদের নজরদারির পাশাপাশি ওই আকাশসীমায় তাদের হেলিকপ্টারও টহল দিতে দেখা যায় ভিডিওতে। ইইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও কোনো অভিযানের বিষয়ে জানায়নি।

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান মারা গেছেন

২৩ মার্চ,২০২৪ ০৯:৪১ এএম

অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনিয়র সদস্য ছিলেন।

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

২৩ মার্চ,২০২৪ ০৯:৩৫ এএম

৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিল। তবে তা ক্যানসার সংক্রান্ত ছিল না। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

রাশিয়ার মস্কোয় বন্দুকধারীদের হামলায় নিহত ৬০, আহত ১৪৫

২৩ মার্চ,২০২৪ ০৯:২৭ এএম

ছদ্মবেশী পাঁচ বন্দুকধারী ওই কনসার্ট হলে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পাশাপাশি অটোমেটিক বন্দুক ব্যবহার করেছে। এতে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি হামলায় প্রথমে ৪০ জন নিহতের খবর পাওয়া যায়। যা পরবর্তীতে বেড়ে দাঁড়ায় ৬০ জনে।