৫১১ রানের টার্গেট তাড়ায় ৫ উইকেট হারাল বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ বিকেলে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। জয় থেকে এখনো দূরে ৪৬৪ রানে। প্রথম ইনিংসে শ্রীলংকার ২৮০ রানের বিপরীতে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে ধনাঞ্জয়া ও মেন্ডিসের সেঞ্চুরিতে শ্রীলংকার ইনিংস থামে ৪১৮ রানে। তাতে ৫১১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।