• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশ শুরু

২৫ মার্চ,২০২৪ ০৩:৫৭ পিএম

সমাবেশের জন্য বঙ্গবন্ধু অ্যাভিনিউর পূর্ব পাশে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের মিছিল আর ভিড়ের কারণে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ গুলিস্তানের আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

২৫ মার্চ,২০২৪ ০৩:৫০ পিএম

জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর ৪টি এবং বেলা পৌনে ১১টায় সবশেষ জামাত অনুষ্ঠিত হবে।

বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল শ্রীলংকা

২৫ মার্চ,২০২৪ ০৩:৪২ পিএম

সিলেট টেস্টে বাংলাদেশ দলের হার কার্যত নিশ্চিত হয়ে গেছে গতকাল শেষ বিকালেই। সোমবার শ্রীলংকার ৫১১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে অবিশ্বাস্য ব্যাটিং ধসে টাইগারদের ইনিংস শেষ হলো ১৮২ রানে।

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

২৫ মার্চ,২০২৪ ০৩:৩৭ পিএম

ঈদুল ফিতরকে উপলক্ষে করে বাড়তি সময়ে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল। এতে চলাচলরত ট্রেনের সংখ্যা ১০টি বাড়বে। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন চলবে ১৯৪ বার। এছাড়া পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইফতারে ইসবগুলের ভুসির শরবত খেলে পাবেন ৫ উপকার

২৫ মার্চ,২০২৪ ০৩:২৯ পিএম

হজমসহ পেটের নানা সমস্যা থেকে বাঁচতে ইসুবগুলের ভুসি খেয়ে থাকেন রোজাদাররা। রোজা রাখলে অনেকের প্রস্রাবের জ্বালাপোড়া হয়। ইসবগুলের ভুসি খেলে প্রস্রাবের জ্বালাপোড়া কমবে এবং ইউরিনের রং স্বাভাবিক হয়ে যাবে।

শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলতে হবে ; মুক্তিযোদ্ধা সমাবেশে মির্জা ফখরুল

২৫ মার্চ,২০২৪ ০৩:২৪ পিএম

আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের নামে সরকার নাটক করেছে। দেশের ভেতরে-বাইরে কেউ এ নির্বাচন গ্রহণ করেনি। জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষের বুকের ওপর বসে আছে তারা। ১৯৭৫ সালে দেশের মানুষদের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ, এখন ছদ্মবেশে গণতন্ত্রের লেবাস ধরেছে।’