১৫.৬৩ শতাংশ রপ্তানি আয় বেড়েছে নভেম্বরে
২০২৪ সালের নভেম্বর মাসে রপ্তানি আয় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ১১ বিলিয়ন ডলার এ দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বর মাসে আয় হয়েছিল ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
২০২৪ সালের নভেম্বর মাসে রপ্তানি আয় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ১১ বিলিয়ন ডলার এ দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বর মাসে আয় হয়েছিল ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের দ্রুত বৈধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
একটা দেশের হাইকমিশনে এভাবে আক্রমণ কোনো সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না। আমরা বলব এই ঘটনায় ভারত সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। এই ঘটনায় সম্পূর্ণ দায় আমরা ভারতকেই দিচ্ছি।
বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করছে সরকার।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা ছোট-বড় সব দেশের স্বাধীনতার মর্যাদা দেই। একইসঙ্গে আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কিন্তু ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করেন- বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ কব্জা করে নেবেন তাহলে আপনারা ‘বোকার স্বর্গে’ বাস করছেন।
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দি এনদাইতওয়া। মঙ্গলবার (৪ ডিসেম্বর) উত্তর পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন; সেখানে দেখা গেছে মোট ভোটের ৫৭ শতাংশ পেয়ে নির্বাচিত হয়েছেন এই নারী রাজনীতিবিদ।
মহান বিজয় দিবসের ৫৪ বছর উপলক্ষে মহানগরী কালচারাল ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে বুধবার (৪ ডিসেম্বর) 'নাগরিকের ভাবনা : বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কৃতি কোন পথে' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংগঠনের উপদেষ্টা ড. আ.ন.ম এহছানুল হক মিলন।
এ মাসের শেষে শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশতম আসর। মঙ্গলবার সন্ধ্যায় (৩ ডিসেম্বর) বিপিএল'র থিম সং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন মজার এক তথ্য। এবার বিপিএলের থিম সংয়ে থাকছে নতুনত্ব। আর সেখানে সরাসরি ভূমিকা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি লিখেছেন গানের দুটো লাইন। লাইনগুলো এরকম-‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলকে ব্যাটে-বলে ধরাশায়ী করার পর নিগার সুলতানা জ্যোতির দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য কাল মাঠে নামবে।
গত ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কুসুম শিকদার পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র 'শরতের জবা'। ছবিটি এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে ১২ ডিসেম্বর বিকেল ৩টায় স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে।