• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

মাদ্রাসা শিক্ষকের বাড়িতে কাছ কাটতে গিয়ে ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নোয়াখালীর সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে গাছ কাটতে গিয়ে ইব্রাহীম খলিল সাগর (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষর্থী ওই গাছের চাপা পড়ে মারা গেছে। 

আজ বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত সাগর চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে ও মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ তার মাদ্রাসার শিক্ষার্থী ইব্রাহীম খলিল সাগরসহ কয়েক জনকে  বাড়িতে ডাকেন কাছ কেটে দেয়ার জন্য। 

একটি বড় গাছ ৪ জন শিক্ষার্থী টুকরো করে রিয়াজের বাড়িতে পৌঁছায়। উঠানে পৌঁছলে ৩ জন শিক্ষার্থী গাছের টুকরোটি ছেড়ে দেয়। এ সময় ওই টুকরো সাগরের মাথার উপড় গিয়ে পড়ে। পড়ার সাথে-সাথে ঘটনাস্থলেই মারা যায় সাগর। সংবাদটি ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় এলাকায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছে।    

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।  
 
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।  মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

Tags: