• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত এক

লালমনিরহাট প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে খাইরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার অপর সহযোগি এরশাদ হোসেনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকিল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম খায়রুল ইসলাম। সে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অহিদুল ইসলাম ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, জুলপি মিয়ার বাড়ির সেফটি ট্যাংক পরিস্কারের কাজ করছিল কয়েকজন শ্রমিক। সেফটি ট্যাংকে খাইরুল ও এরশাদ পড়ে যায়। দীর্ঘ সময় চেষ্টার পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে খাইরুল মারা যায়। আহত এরশাদকে রংপুর মেডিকেলে রেফার্ড করে চিকিৎসক। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। 
 

Tags: